পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি শেষে রবিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। ফলে বেনাপোল বন্দরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছেন। ১ জুলাই থেকে পবিত্র ঈদুল ফিতরের ৯দিনের ছুটি ঘোষণা করে সরকার।