কুমিল্লার ৫ উপজেলার ৩২টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
সোমবার দুপুরে কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
পঞ্চম ধাপে অনুষ্ঠিত জেলার তিতাস, হোমনা, মেঘনা, বুড়িচং ও নাঙ্গলকোট উপজেলার ৩২ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যানের পক্ষে বক্তব্য রাখেন জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী।
