লর্ডসে কটূক্তি শুনতে পারেন আমির

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৮:৫১
স্পট ফিক্সিংয়ের সাজাকাটিয়ে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির লর্ডসে কটূক্তির শিকার হতে পারেন বলে মনে করেন দেশটির ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার।
জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ফ্লাওয়ারের বিশ্বাস, ঘটনাটা এখনও মনে রেখেছেন লর্ডসের মানুষ। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টে সেই স্পট ফিক্সিং কাণ্ডে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পেতে যাচ্ছেন তারা।
 
প্রায় ছয় বছর পর আগামী বৃহস্পতিবার প্রথম টেস্ট খেলতে নামবেন ২৪ বছর বয়সী আমির। ২০১০ সালে লর্ডসেই ইচ্ছাকৃত নো বল করে ৫ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন এই বাঁহাতি পেসার। এই অপরাধে জেলও খাটতে হয় তাকে।
 
তিনি বলেন, ‘কেউ কেউ সম্ভবত কিছু কটূক্তি করতে পারে। আমার মনে হয়, সে প্রথমে এই কাজটা ঠিক করেনি, কাজেই এটা মূলত তার ভুল। এটা তাকেই মোকাবেলা করতে হবে।’