ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর উল্টে কাদির মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদির উপজেলার বৈশ্বর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় কালা মিয়া (৩৫) ও ইমাম হোসেন (২৬) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, বেড়তলা এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাক ও লরির সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে গিয়ে তিনজন আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতে পাঠানো হলে সেখানে চিকিত্সক একজনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম

