নদী ভাঙন রোধে মনপুরায় মানববন্ধন

আপডেট : ১১ জুলাই ২০১৬, ২১:২৭
মনপুরা নদী ভাঙন রোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
সরকারি তিতুমির কলেজের সার্বিক সহযোগিতায় গত শনিবার উপজেলার হাজিরহাট বাজার থেকে  শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রায় ১ কিলোমিটারব্যাপী মানববন্ধনে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন নদী ভাঙন রোধ কমিটির সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, ১ নম্বর মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।