রামুতে ডাকাত সর্দার নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৬, ২২:৫৭
কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে  কথিত বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন খোকন (৩৫) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছে। সোমবার ( ১১ জুলাই) রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়  একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তুজ ও দুটি রাম দা উদ্ধার করে পুলিশ। জসীম কক্সবাজার সদর উপজেলার পশ্চিম ভারুয়াখালী এলাকার মৃত অহিদুল আলমের ছেলে।
রামু থানা পুলিশ জানায়, রোববার দুপুরে  রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা নামক স্থান থেকে ডাকাত সর্দার জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ প্রায় ১৭টি মামলা রয়েছে।