উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ৫বছরের শিশু ছাদিকুর রহমান। রবিবার দুপুরে বাড়ির পাশে ইটাখলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে শিশুটির সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে ব্যর্থ হয়।
অবশেষে সোমবার রাত ১০টায় নিখোঁজের ২৪ ঘন্টা পর ইটাখলা নদীর সংযোগস্থল মাগুরা নদীর দোস্তপুর এলাকায় শিশুটির লাশ ভেসে উঠে। স্থানীয়রা জানান, শিশুর মৃতদেহটি পরিবারের লোকজন উদ্ধার করে রাতেই দাফন করা হয়েছে। নিহত শিশু ছাদিকুর রহমান দক্ষিন সুনামগঞ্জ উপজেলার হলফ গ্রামের কামাল মিয়ার পুত্র।
