আদিরার ভুয়া ছবি প্রকাশ, সতর্ক করলেন রাণী

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৬:১২
 
বলিউড অভিনেত্রী রাণী মুখার্জির মেয়ে আদিরা বলে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে।
 
এই অভিনেত্রীর মুখপাত্র গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, রাণী কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, ছিলেনও না। তার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে। আমার সবাইকে অনুরোধ করবো এসব অ্যাকাউন্টে প্রকাশিত কোনো কিছুতে গুরুত্ব দেবেন না। এগুলো সবই ‍ভুয়া।
 
২০১৪ সালের এপ্রিলে ইতালিতে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রাণী মুখার্জি। ২০১৬ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান আদিরার জন্ম হয়। খবর: এনডিটিভি।