একনেকে ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১২:৩৯
 
সাতশো কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
 
মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
 
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।