মায়ের মৃত্যু শোকে ছেলের আত্মহত্যা

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১২:৪৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মায়ের মৃত্যু শোকে নূর ইসলাম শেখ (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গছে। তিনি উপজেলার মোক্তারপুর ইউয়য়নের বড়হরা গ্রামের মৃত আলী আকবর শেখের ছেলে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন কালীগঞ্জ থানা পুলিশ।
 
স্থানীয়রা জানায়, নূর ইসলাম মাকে খুব ভালোবাসতেন। নয়দিন আগে তার মা মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়েছিলেন। সোমবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান নূর ইসলাম। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু এতে তারা কোনো সাড়া পাননি। পরে জানালা দিয়ে তারা নূর ইসলামের লাশ ঘরের আড়ার সঙ্গে  ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মুজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।