এশিয়া-প্যাসেফিক অঞ্চলের অর্থ পাচার রোধ বিষয়ক একটি সম্মেলন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হয়েছে এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সম্মেলন। কি কারণে সম্মেলন দুটি বাতিল করা হয়েছে তা নিশ্চিত করা না হলেও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, গুলশান হামলার কারণেই তারা সম্মেলন অন্যত্র করার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি মাসের ২৪-২৮ জুন বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। মূলত এশিয়ার এই দেশগুলো কিভাবে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন রোধে কাজ করতে পারে তা নিয়ে এই সম্মেলন আয়োজনের কথা ছিল। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, জুলাই মাসের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। সম্মেলনটি আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তার পূর্বেই জানিয়ে দেয়া হবে আয়োজনের স্থান ও সময় সম্পর্কে।
এই সম্মেলনে প্রায় ৩৫০ জন বিদেশি ডেলিগেটদের উপস্থিত হওয়ার কথা ছিল।
এদিকে টেলি কমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের আন্তর্জাতিক সম্মেলন ২৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এই সম্মেলনটি শ্রীলঙ্কা অথবা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে ৪৫০ জন বিদেশি ডেলিগেটের উপস্থিত হওয়ার কথা ছিল।
এই সম্মেলনের আয়োজক মোহাম্মদ আমিনুল হাকিম বলেছেন, বিদেশিদের মধ্যে এরূপ ভীতি থাকলে বড় ধরণের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। বিশেষ করে দেশটির গার্মেন্টস শিল্পে ২৬০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ক্ষতি হতে পারে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর উচিত আমাদের ওপর বিশ্বাস রাখা। কেননা সরকার নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করছে। ইউরো নিউজ।
