কুলাউড়ায় দুই স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৬:৩০
মৌলভীবাজারের কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পপি রানী চন্দ (১১) ও রিয়া বেগম (১২) সোমবার পরিক্ষা দিতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তাদের বাড়ি কুলাউড়া শহর সংলগ্ন কুলাউড়া গ্রামের শিবির রোডে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুপুর একটায় পরীক্ষা দেয়ার জন্য বাড়ি হতে বের হয়। বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তাদের পরীক্ষার সময় সীমা ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, পপি এবং রিয়া পরীক্ষার হলে আসে নাই। এ ব্যাপারে ঐ দিন রাতেই কুলাউড়া থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে একজন গৃহপরিচারিকা বিদ্যালয় সংলগ্ন উপজেলা কমপ্লেক্স থেকে কুড়িয়ে পাওয়া পপির স্কুল ড্রেস বিদ্যালয়ে জমা দেন।
 
জানা গেছে, পপির স্কুল ড্রেসটি ছেঁড়া ছিল। এই রিপোট লেখা পর্যন্ত অভিভাবক ও পুলিশ তাদের কোনো সন্ধান করতে পারেননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।