অনিশ্চয়তা কাটিয়ে অলিম্পিকে বোল্ট

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৬:৫৩
অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে দেখা যাবে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টকে। চলতি বছরের আগস্টে ব্রাজিলে শুরু হচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিক।
 
তবে কিছুদিন আগেই ইনজুরির কারণে ব্রাজিলে যাওয়া নিয়ে শঙ্কা জাগে উসাইন বোল্টের। জ্যামাইকান ন্যাশনাল চ্যাম্পিয়নসশিপে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন বোল্ট।
 
পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে ২৯ বছর বয়সী এই তারকার রিওতে খেলা নিয়ে আশঙ্কার খবর প্রকাশিত হয়।
 
তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে দেশটির হয়ে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে নিজের নাম লেখান রেকর্ড ছয়বারের স্বর্ণ জয়ী বোল্ট। এবারের অলিম্পিকই হবে বোল্টের ক্যারিয়ারের শেষ অলিম্পিক। এমন ঘোষণা আরও আগেই দিয়েছেন তিনি। এর আগে বোল্ট বেইজিং ও লন্ডন অলিম্পিকের তিন ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন।  এখন পর্যন্ত তিনিই বিশ্বের দ্রুততম মানব।