খেয়া পারের সময় সুরমা নদীতে পড়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী (৫০) নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
সিভিল বিভাগের শেষ বর্ষের ছাত্র এম মুজাব্বির আলী জানান, হায়দার আলী তার কুয়ারপারের বাসা থেকে পলিটেকনিক ইন্সটিটিউটে আসার জন্য কাজিরবাজার সেতু এলাকায় একটি খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। হঠাৎ তিনি কাঁপতে কাঁপতে নদীতে পড়ে যান।
ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
