ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন।
২১ আগস্ট থেকে অ্যান্টিগায় শুরু হওয়া প্রথম টেস্টে আগে দল নির্বাচনে কেন রামদিনকে রাখা হয়নি সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি বোর্ড। দলের নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার।
তবে অভিজ্ঞ রামদিন নিজের টুইটার অ্যাকাউন্টে জানান নির্বাচক তাকে জানিয়েছে তার ব্যাটিং গড় ভালো নয়।
রামদিন সর্বশেষ দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রি-দেশীয় ওয়ান্ডে সিরিজে খেলেছিলেন। যেখানে ক্যারিবীয়রা অজিদের বিপক্ষে ফাইনালে খেলে রানারআপ হয়েছিল।
রামদিন ছাড়াও বাদ পড়েছেন ফাস্ট বোলার জেরম টেইলরকেও। এরপরই টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
