বংশালে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৭:৫০
 
পুরান ঢাকার বংশালে ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহতের নাম জালাল উদ্দিন (৩৫)। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।
 

সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল তিনটার দিকে জালালকে জুয়েল নামে এক যুবক হাসপাতালে আনলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বংশালের কসাইটুলিতে একটি একতলার ছাদ ভাঙার সময় জালাল হঠাত্ নিচে পড়ে যান।