লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৯:০৭
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে লাউযাছড়া জাতীয় উদ্যান রেলের লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
লাউয়াছড়া বনবিট কার্যালয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
 
 লাউয়াছড়া  বনরেঞ্জ কর্মকর্তা সাহেব আলী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।