আগামী ১৭ জুলাই থেকে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরমেন্স (এইচপি) ক্যাম্প। ২০১৬-১৭ মৌসুমের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডের খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।
ঘোষিত স্কোয়াডে নয়জন ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, দু’জন উইকেটরক্ষক, চারজন স্পিনার ও সাতজন পেস বোলার রয়েছে।
এইচপি স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা : টপ-অর্ডার ব্যাটসম্যান- সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ ও আব্দুল মজিদ, মিডল-অর্ডার ব্যাটসম্যান- মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল-আমিন, তাসামুল হক ও সালমান হোসেন ইমন, স্পিন বোলার- সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান ও সাকলায়েন সজীব, অলরাউন্ডার- মেহেদী হাসান, সাইফ উদ্দিন ও আলাউদ্দিন বাবু, পেস বোলার- আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাশিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী, উইকেটরক্ষক- ইরফান শুক্কুর ও জাকির হাসান।
