গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষবারের মতো মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন তেরেসা মে। সোমবার দলে একমাত্র প্রতিদ্বন্দ্বী লিন্ডসম সরে দাঁড়ানোর পর তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। গতকাল মন্ত্রিপরিষদের ২১৫তম বৈঠকে উপস্থিত হলে সবাই টেবিল চাপড়ে ক্যামেরনকে সম্মান জানান। ক্যামেরন বলেন, তিনিও দেশের সেবা করতে পেরে গর্বিত। তার বৈঠক করার মধ্যেই ১০ নং ডাউনিং স্ট্রিটে ক্যামেরন পরিবারের জিনিসপত্র নেওয়ার জন্য গাড়ি এসে উপস্থিত হয়। গত ছয় বছর ক্যামেরনের পরিবার ডাউনিং স্ট্রিটে ছিলেন। একদনি আগেই বাড়ি ছাড়ার ঘটনায় দেশে আলোচনার সৃষ্টি হয়। আজ বুধবার ডেভিড ক্যামেরন বাকিংহাম প্রাসাদে গিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং তেরেসা মেকে প্রধানমন্ত্রী করার জন্য সুপারিশ করবেন। এরপর তেরেসা মে প্রাসাদে যাবেন এবং সরকার গঠনের জন্য রানীর আমন্ত্রণ গ্রহণ করবেন। গত ২৩ জুন অনুষ্ঠিত এক গণভোটে ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া) পক্ষে রায় যাওয়ায় প্রধানমন্ত্রী ক্যামেরন আগামী অক্টোবরেই পদত্যাগের ঘোষণা দেন। তবে গত সোমবার তেরেসা মে দলের প্রধান নির্বাচিত হওয়ার পরই তিনি ঘোষণা করেন, এখন আর দেরি করা উচিত হবে না।
প্রধানমন্ত্রিত্ব ছাড়ার আগেই ডাউনিং স্ট্রিটের বাড়ি ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন কনজারভেটিভ দলের প্রধান তেরেসা মে। ২৬ বছর পর দেশটিতে ফের কোনো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। প্রধানমন্ত্রী ক্যামেরনকে শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। গতকাল মঙ্গলবার তিনি শেষবারের মতো মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন।
