বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডে সালমান

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০৯:৫১
 
ক্যাম্প শুরু হওয়ার আগে বাড়ল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের সদস্য সংখ্যা। আগে ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে নতুন সংযোজন সালমান হোসেন। ২১ বছর বয়সী সালমান মিডল অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি করেন ফাস্ট মিডিয়াম বোলিংও। গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের হয়ে ১১ ম্যাচে ৩৯৯ রান করেছেন ১টি শতক ও ৩ অর্ধশতকে। বল হাতে উইকেট নিয়েছেন ৭টি।
 
২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সালমান। গত জাতীয় লিগে বরিশালের হয়ে ৫ ম্যাচে ৩৪৮ রান করেছিলেন ৪৯.৭১ গড়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, কয়েকজনের চোট ভাবনাতেই মূলত সালমানকে নেওয়া। তিনি বলেন, 'আমরা সালমানকে প্রথমেই রেখেছিলাম। পরে দল ২৪ জন করতে হওয়ায় ওকে বাইরে রাখা হয়। এখন তিন-চারজনের চোট সমস্যার কথা জানতে পেরেছি আমরা। এজন্যই আবার ওকে রেখেছি। অন্যদের মতো এই ছেলেটাও যথেষ্ট সম্ভাবনাময়।'
 
আগামী রবিবার মিরপুর একাডেমিতে শুরু হবে এইচপির কার্যক্রম। ডাক পাওয়া ক্রিকেটারদের আগের দিনই রিপোর্ট করতে হবে একাডেমিতে। এইচপির কোচ হিসেবে কদিন আগেই বিসিবি নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাইমন হেলমটকে।
 
এইচপি স্কোয়াড:
 
টপ অর্ডার ব্যাটসম্যান: সাদমান ইসলাম, মেহেদি মারুফ, আব্দুল মজিদ।
 
মিডল অর্ডার ব্যাটসম্যান: মেহেদি হাসান মিরাজ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাসামুল হক, সালমান হোসেন।
 
অলরাউন্ডার: মেহেদি হাসান, সাইফুদ্দিন, আলাউদ্দিন বাবু।
 
স্পিন বোলার: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার, সাকলাইন সজিব।
 
পেস বোলার: আশিকুজ্জামান, মেহেদি হাসান রানা, শুভাশিস রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির, এবাদত হোসেন চৌধুরী।
 
উইকেটকিপার: জাকির হাসান, ইরফান শুক্কুর। বিডি নিউজ।