শাহরুখ-সালমানকে সানিয়ার আমন্ত্রণ

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১০:৪৮
 
বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খান কে আমন্ত্রণ জানিয়েছেন সানিয়া মির্জা। তার বহুল প্রতীক্ষিত আত্মজীবনীমূলক বই ‘এইস অ্যাগেইনস্ট ওডস’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠানে এই দুই অভিনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী সানিয়া তার বইটির প্রকাশনা অনুষ্ঠান বেশ কিছু জায়গায় জাঁকজমক করে করার পরিকল্পনা করছেন। সেখানে বলিউডে তার বন্ধু সালমান খান, শাহরুখ খান ও পরিণীতি চোপড়াকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
 
শোনা গেছে, ১৩ জুলাই হায়দ্রাবাদে সানিয়ার বই ্রপকাশ করবেন শাহরুখ খান। আর ১৭ জুলাই করবেন সালমান। নয়াদিল্লিতে সানিয়ার বই প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিণীতি চোপড়া। এছাড়াও কোরিওগ্রাফার ফারাহ খানও বই প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেবেন।  খবর: টাইমস অব ইন্ডিয়া।