গুণতে না পারায় সন্তানকে হত্যা!

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৭:০৩
ভারতের আওরঙ্গবাদে গুণতে না পারায় ছয় বছরের এক শিশুকে হত্যা করেছে তার বাবা। চলতি মাসের ৯ তারিখ আওরঙ্গাবাদের বালাপুর গ্রামে ঘটেছে এই ঘটনা।
 
পুলিশ জানায়, সঞ্জয় কুতে নামের এই ব্যক্তি তার ছয় বছরের কন্যার হোমওয়ার্ক ধরতে গিয়ে তাকে ১ থেকে ১৫ পর্যন্ত গুণতে বলেন। ১২ পর্যন্ত বলার পরে আটকে যায় ছয় বছরের ভারতী, তখন তাকে মারধোর করেন কুতে। শাস্তি হিসেবে তাকে আস্ত একটি পেয়াজ খেতে বাধ্য করেন যেটা গলায় আটকে গিয়ে মারা যায় ভারতী। নিজের অপরাধ লুকোতে কুতে তার ছয় বছরের সন্তানের মৃতদেহ কবর দিয়ে ফেলে। কিন্তু ভারতীর মা পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করলে তাকে আটক করা হয়। শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনডিটিভি।