মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিওই) হিসেবে নিয়োগ পাচ্ছেন মাহতাব উদ্দিন আহমেদ। এ বছরের নভেম্বর থেকে সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন তিনি। কোম্পানিটির বর্তমান সিইও সুপুন বীরাসিংহে ২০১৭ সালের শুরু থেকে শ্রীলঙ্কার ডায়ালগ আজিয়াটা পিএলসি’র (ডায়ালগ) প্রধান নির্বাহীর দায়িত্ব নিবেন।
এর আগে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহতাব। ২০১০ সালে রবিতে চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দিয়ে ২০১৪ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগ দিয়ে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিবেন তিনি। -প্রেস বিজ্ঞপ্তি
