বলিউডে সবাই সবাইকে ঠকায়: করন জোহর

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৭:৫৯
বরাবরই সোজা-সাপটা কথা বলতেই ভালবাসেন প্রযোজক-পরিচালক করন জোহর। সম্প্রতি তিনি একটি সাক্ষাতকারে বলেন, বলিউডে সবাই সবাইকে ঠকায়। শিল্পপতিরা বা কর্পোরেটের কর্তারা যেমন ‘বিজনেস ট্যুর’-এ যান, তেমনই অভিনেতারাও ‘আউট ডোর’-এ শুটিংয়ের কাজে গিয়ে ‘ইনডোর’-এ চলে যান। 
 
এখানেই থেমে থাকেননি তিনি। করন বলেন,‘বি-টাউনে ন্যায়-নীতি-বিবেক বহু দিন আগেই হারিয়ে গিয়েছে। যৌনতার কাছে সকলেই মাথা নত করেছে। এ নিয়ে অবশ্য কোনও সমস্যা নেই আমাদের অভিনেতা-অভিনেত্রীদের। নারী-পুরুষ উভয়পক্ষের সঙ্গেই আমি কথা বলেছি। এতে কোনও পক্ষেরই কোনও আপত্তি নেই। তবে ব্রেক আপ, ব্রেক ডাউন, চোখের জল সবই আছে এখনও।
 
করনের এই বিস্ফোরক মন্তব্য বলিউডের একেবারে অন্দরমহলের চিত্রটা সবার সামনে উন্মুক্ত করে দিল। সাক্ষাতকারের শেষে করন বলেন, এত বছর ধরে আমি পারফেক্ট রিলেশনশিপ সম্বন্ধে কল্পনা করেছি। কিন্তু এখন আমি পারফেক্ট রিলেনশিপকে কী করে ঠকানো যায় সেটাই ভেবেছি! পিংক ভিলা।