হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার মেলার বাজার নামকস্থানে কার্ভার্ডভ্যান চাপায় দুলন চান (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মেলার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার লামলু গ্রামের শমসের উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামলু গ্রামের শমসের উদ্দিনের স্ত্রী দুলন চান মেলারবাজারে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় সিলেটগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে দুলন চান ঘটনাস্থলে মারা যান।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।
