বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০০:৩৬
নাগেশ্বরীতে কয়েকটি গ্রামের প্রায় দশ হাজার মানুষের যাতায়াতের জন্য একটি বাঁশের সাঁকোই ভরসা। প্রতিবছর বর্ষার শুরুতেই স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করে স্থানীয়রা।  গত চার বছর আগে তত্কালীন ইউপি সদস্য মফিজুল ইসলামের উদ্যোগে এলাকায় ঘুরে বাঁশ সংগ্রহ করে ওই স্থানে একটি বাঁশের সাঁকো তৈরি করেন গ্রামবাসীরা। তখন থেকে প্রতিবছরই এটি ভেঙে গেলে একই ভাবে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে তৈরি করেন আর একটি বাঁশের সাঁকো। আর এর ওপর দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার।
 
সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, ছয় গ্রামের প্রায় দশ হাজার লোকের পারাপারের একমাত্র ভরসা এ বাঁশের সাঁকো। প্রতিবছরের মত এবারও তা নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন। এখানে একটি ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।