গুয়াখড়া রেল স্টেশনটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০১:১৮
 
চাটমোহরের গুয়াখড়া রেলস্টেশন ভবনটির জরাজীর্ণ অবস্থা। যে কোনো সময়ে এটি ধসে পড়তে পারে। বর্তমানে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝড়-বৃষ্টির সময় যাত্রীরা ও স্টেশনে আগতরা জরাজীর্ণ এই ভবনেই ঝুঁকি নিয়ে অবস্থান করেন।
 
ভবনের কিছু অংশ ভেঙেও পড়েছে। যে কোনো সময় ভবনের দেয়াল ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। স্টেশনটি থেকে নিয়মিত লোকাল ট্রেনে যাত্রী উঠা-নামা করে এবং সেখান থেকে প্রচুর যাত্রী ট্রেনে বিভিন্ন জায়গায় যাতায়াত করে।
 
তবে কোনো স্টেশন মাস্টার নেই। একজন পোটার রয়েছেন। এমন অবস্থায় স্টেশনে কর্মরত পোটার মোঃ রমজান আলী ও যাত্রীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।