পায়ে চোট পাওয়ার কারণে অভিনেতা ও নির্মাতা কমল হাসান হাসপাতালে ভর্তি হয়েছেন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দ্য নিউজ মিনিটের প্রতিবেদনে বলা হয়েছে।
নিজের অফিসের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন কমল হাসান। পায়ের হাড়ে চিড় ধরায় অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে বলে এএনআইয়ের প্রতিবেদেনে জানানো হয়েছে।
কমল হাসান বর্তমানে ‘সাবাশ নাইডু’ নামে একটি তেলেগু ছবিতে কাজ করছেন। ছবিতে তার মেয়ে শ্রুতি হাসানকেও দেখা যাবে। ১ ডিসেম্বর ছবিটি তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাবে।খবর: ডিএনএ।
