বেনাপোল চেকপোস্টে বৈদেশিক মুদ্রাসহ দুই পাসপোর্টধারী যাত্রী আটক

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৪:০৪
যশোরের শার্শা উপজেলায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
 
বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ঢাকার কাপ্তান বাজার এলাকার পশ্চিম সুত্রাপুরের মোকলেসুর রহমান(৩৮) ও খিলগাওয়ের ১৩/১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার খাইরুল ইসলাম(৩৯)।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস সহকারী পরিচালক(শুল্ক গোয়েন্দা) গোলাম রসুল মিয়া জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।