জয়পুরহাটে মাইক্রোবাস চালক পরকীয়ার জেরে খুন

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৫:৫৯
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে মাইক্রোবাস চালক আব্দুর রহিমকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন ওই চালকের সহকারী  সেলিম (২৭)।
 
বুধবার বিকালে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
 
প্রসঙ্গত, সোমবার রাতে উপজেলার দুই সীমানা বারোকান্দি নামক স্থানে মাইক্রোবাসের ভেতর  চালক আব্দুর রহিমকে (৩৫) গলা কেটে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা শাহাদত হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।
 
পুলিশ জানায়, ঘটনার পরের দিন  পুলিশ ওই মাইক্রোবাসের সহকারী সেলিম ও তার স্ত্রীকে বাড়ি থেকে আটক করে। পুলিশ বুধবার বিকালে তাদের আদালতে হাজির করলে সেলিম ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেয়।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘সেলিমের স্ত্রীর সঙ্গে চালক আব্দুর রহিমের পরকীয়ার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে সেলিম আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’