আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ইইউ আওয়ামী লীগের মতবিনিময়

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৬:২৩
 
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনির নেতৃত্বে ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন দেশের নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব) ফারুক খানের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বুধবার ফারুক খানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি। ফারুক খান বিভিন্ন দেশের সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করণে পরামর্শ প্রদান করেন।
 
ইইউ আওয়ামী লীগের নেতারা বলেন, সবাই এক সাথে নিজ নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডা. বিদ্যুত্ বড়ুয়া ডেনমার্কের বিখ্যাত "লিটল মারমেইড " এর রেপ্লিকা শুভেচ্ছা স্মারক হিসাবে জনাব ফারুক খানকে প্রদান করেন।
 

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক জনাব আব্দুস সোবহান গোলাপ ,সদস্য এস এম কামাল হোসেন সহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত ছিলেন । সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এম এ গনির নেতৃত্বে এ মতবিনিময় সভায় তিনি ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইউরোপের প্রবীণ নেতা জনাব এম এ গনি এর সাংগঠনিক সক্ষমতা এর কথা উল্লেখ করে প্রবাসে আওয়ামী লীগের শক্তিশালী করণে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

 

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম , এ, গনি ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , সহ সভাপতি ইকবাল হোসেন মিঠু ,হিল্লোল বড়ুয়া ,সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান , নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার , স্পেন আওয়ামী লীগের রিজভী আলম , হল্যান্ড আওয়ামী লীগের শাহাদাত হোসেন তপন ,ফ্রান্স আওয়ামী লীগের মোহাম্মদ আতিকুজ্জামান , দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের কাজী শাহ আলম , সুইডেন আওয়ামী লীগের শাহ আলম। ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া ডেনমার্কের বিখ্যাত "লিটল মারমেইড " এর রেপ্লিকা শুভেচ্ছা স্মারক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় অফিসের জন্য জনাব ওবায়দুল কাদের এর কাছে প্রদান করেন।