তিন বছর পর ধনী দলের তালিকায় নিজেদের শীর্ষস্থান হারালো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ সাময়িকি ফোর্বসের করা তালিকায় তাদের টপকে শীর্ষস্থান দখল করেছে আমেরিকান রাগবি দল ডালাস কাউবয়।
শীর্ষ তিনে রিয়ালের পরেই আছে তাদের চির প্রতিদ্বন্দ্বি বার্সেলোনা। গত বছর তাদের অবস্থান ছিলো চতুর্থ। গত এক বছরে ডালাস কাউবয়ের আয় দেখানো হয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বার থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর স্পন্সর, টিভি স্বত্ত ও বিভিন্ন আয়ের উৎস থেকে রিয়াল গত এক বছর ৩.৬৫ মার্কিন ডলার ঘরে তুলেছে।
রিয়ালের অবনতির দিনে আগের বার চতুর্থস্থানে থাকা বার্সেলোনা উঠে এসেছে তৃতীয় স্থানে। গত এক বছরে বার্সার আয় দেখানো হয়েছে ৩.৫৫ মার্কিন ডলার।
আর ২০১১ ও ২০১২ সালে শীর্ষে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এবারের অবস্থান পঞ্চম। ম্যানইউ’র আয় ৩.৩৭ মার্কিন ডলার।
তালিকায় ফুটবলের অন্য ক্লাবগুলোর মধ্যে ১২ নম্বরে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, ২৩ নম্বরে আর্সেনাল, ২৮ নম্বরে ম্যানচেস্টার সিটি, ৩৬ নম্বরে চেলসি ও ৪১ নম্বরে লিভারপুল।
তালিকার শীর্ষ দশে বেশিরভাগই মার্কিন ক্লাব। নয় নম্বের রেয়েছ এনএফএল দল ইনউইয়র্ক জায়ান্টস। দেশ রয়েছে এনবিএ ক্লাব লস এঞ্জেলস লেকার্স।
