টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৭:০৩
ছয় বছর পর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং শুরু করেছে দিয়েছে ইনজামামুল হকের শিষ্যরা।
 
২০১০ সালে এই লর্ডসেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। তার ঠিক ৬ বছর পর আবারও সেই লর্ডসে পাকিস্তান ইংল্যান্ড এবং ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির। মোহাম্মদ আসিফ এবং সালমান বাট নিষেধাজ্ঞা শেষ করলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা দু’জন।
 
ইংলিশদের টানা সমালোচনার মুখে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা পুরো দল রয়েছে আমিরের পেছনে। শুধু তাই নয়, আমিরের হাত ধরেই পাকিস্তান সাফল্য পাবে বলে তাদের বিশ্বাস।