ঝিনাইদহে স্কুলছাত্র এক বছর নিখোঁজ, থানায় জিডি

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৭:৩১
ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের হাসান আলী নামে দশম শ্রেণির এক  ছাত্র ১ বছর ধরে নিখোঁজ রয়েছে।
 
ছেলে নিখোঁজের বিষয় নিয়ে বৃহস্পতিবার তার মা সুন্দরী বেগম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হাসান আলী  চাপড়ি গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। সে বিদেশ যাওয়ার জন্য একটি পাসপোর্ট করেছিল। যার নম্বর অ উ-৫৭৩২৩৬৯।
 
সুন্দরী বেগম জানান, নিখোঁজ হওয়ার ৭-৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল, আমি ভালো আছি। একটি চাকরি করছি। তারপর থেকে পরিবারে সঙ্গে আর কোন যোগাযোগ করেনি।