রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:২৯
‘দেশকে ভালবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ স্লোগানে বৃহস্পতিবার রাজশাহী কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরীতে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ বিরোধীর‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কলেজ গেট থেকে র‌্যালিটি বের হয়ে মণিচত্বর, সাহেববাজার, কুমারপাড়া ও আলুপট্টির মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।