গজারিয়ায় দুগ্রুপের গোলাগুলিতে ২ ভাই নিহত

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২২:৫৪
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকি এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে ইউপি সদস্য ও তার ভাই নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাজমুল ও আবদুল মতিন মন্টু গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরিফ সরকার ও তার ভাই গোলাপ সরকার।
 
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নাজমুল ও আবদুল মতিন মন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়। এ সময় আরিফ সরকার ও তার ভাই গোলাপ সরকার  নিহত হন। এ ঘটনায় আরো ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন-ইউসুফ মৃধা (৪০), রেহানা (৩২), জহির (১৮), ইমরান (২৮), ফুলচাঁন(৬০) ও গিয়াসউদ্দিন (৪৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।