বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সফর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১২:০৬
ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করেছিল। একই কারণ দেখিয়ে চলতি বছরে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিল তারা। গত বছর স্থগিত করা সফরটি আগামী বছরের সেপ্টেম্বরে করার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
 
কিন্তু গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, এখনই কোনো সিদ্ধান্ত নয়। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে অস্ট্রেলিয়া।
 
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে সাদারল্যান্ড বলেছেন, ‘বাংলাদেশ সফর নিয়ে খুব বেশিদূর তাকাতে চাই না।’ আমরা সবকিছুর ব্যাপারেই জানি।আমরা আমাদের মতোই কাজ করবো।’