সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসির সমর্থনে বার্সেলোনার প্রচারণার ব্যাপক সমালোচনা করেছেন দেশটির বিচার মন্ত্রী রাফায়েল কাতালা। কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই মেসির পাশে থাকতে ক্যাম্পেইন শুরু করে লা লিগা চ্যাম্পিয়নরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#উইআরঅললিওমেসি’ হ্যাশট্যাগ এর মাধ্যমে মেসির জন্য প্রচারণা চালায় তারা।
আর এ কারণেই চটেছেন বিচারমন্ত্রী। কর ফাঁকির মামলার রায়ে মেসি ও তার বাবাকে ২১ মাসের কারাদণ্ড ও জরিমানা করেন বার্সেলোনার আদালত। আপিলের রায়ে তাদের শাস্তি কমবে কিনা সেটিই এখন দেখার বিষয়!
স্প্যানিশ বিচার মন্ত্রীর দাবি, অাদালত যে রায়ের বিপরীতে আর্জেন্টাইন আইকনের দায় কমানোর চেষ্টাই করছে বার্সা।
এক বিবৃতিতে কাতালা বলেন, ‘আমি মেসি নই, আমি কর ফাঁকির অপরাধ করিনি। কাজেই আমার কোনো অনুভূতি নেই.....এবং কাতালান ও বার্সা সমর্থকরা এই প্রচারণার সঙ্গে একমত হবে বলে আমি মনে করি না।
