ফ্রান্সে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৯:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ফ্রান্সের নিসে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আতশবাজি পোড়ানোর প্রদর্শনী চলাকালে শান্তিপূর্ণ জনসমাগমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলায় অন্তত ৮৪ জন নিহত এবং বহু লোক আহত হয়।
 
আসেম সম্মেলন উপলক্ষে বর্তমানে মঙ্গোলিয়ায় অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, 'সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ বরাবরের মতই ফ্রান্সের জনগণের পাশে রয়েছে।'
 
প্রধানমন্ত্রী তার বার্তায়, এই হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ব্যক্ত করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি কাপুরোষিত এই হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিসে জাতীয় দিবস উদযাপনকালে এক দল সন্ত্রাসী জনতার উপর চলন্ত ট্রাক উঠিয়ে দেয়, এতে পিষ্ট হয়ে ৮৪ জন নিহত হয়। খবর- বাসস।