টেস্ট ওপেনার হিসেবে গাভাস্কারের রেকর্ড ছাড়িয়ে গেলেন কুক

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১২:৪৪
 
পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে ৮১ রান সংগ্রহ করার মাধ্যমে টেস্ট ওপেনার হিসেবে সুনীল গাভাস্কারের ৯৬০৭ রানকে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক এ্যালিস্টার কুক। কুকের এখন সংগ্রহ ৯৬৩০ রান।
 
IMG0
 
৩১ বছর বয়সী এই ইংলিশ অধিনায়ক এরই মধ্যেই সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টেস্টে ১০ হাজার রানের অনন্য এক রেকর্ড গড়েছেন। যদিও এর মধ্যে ১৩টি ইনিংসে তিনি ওপেনার হিসেবে খেলেননি। কিন্তু পাকিস্তানি বোলার মোহাম্মদ আমিরকে কাট করে ৬১ রানে পৌঁছার মাধ্যমে তিনি গাভাস্কারের রেকর্ড ভঙ্গ করেন।