দামুড়হুদায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৩:০৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার ভোরে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, দামুড়হুদা কুতুবপুর গ্রামের শিমুল হাসান (২৫) চার বছর আগে ঢাকার মিরপুরে কালশি বাজার এলাকায় আহসান আলির মেয়ে মুক্তি খাতুনকে (২০) বিয়ে করেন। শুক্রবার রাতে দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এ সময় শিমুল গৃহবধূ মুক্তিকে মারপিট করে।
 
এলাকাবাসী অনেকের ধারণা, বেদম মারপিটে মুক্তির মৃত্যু ঘটায় লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।
 
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, লাশ উদ্ধার করে ময়না চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।