চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জেম মল্লিক (৫৫) নামে এক মুরগীর ফার্মের মালিকের মৃত্যু হয়েছে। তিনি চিৎলা গ্রামের মৃত্যু আরমান মল্লিকের ছেলে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ফার্মে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিৎলা হাসপাতাল পাড়ার মর্জেম মল্লিক তার নিজ মুরগীর ফার্মে কাজ করছিলেন। এসময় আগে থেকে ওই ঘর বিদ্যুৎতায়িত হয়ে ছিল। কাজের করতে গিয়ে দরজা-জানালার নেটে হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মার্জেম ঘটনাস্থলে মারা যান। পরে প্রতিবেশিরা ফার্মের মেইন সুইজ বন্ধ করে তাকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
