ফেসবুকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৫:০৪
 
সামাজিক  যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে সবসময়ই দূরে রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এবার নিজের নামে ফেসবুক পেজ খুললেন তিনি।
 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ৩২তম জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার দিতে এই অ্যাকাউন্ট খুলেছেন তিনি। শুক্রবার ফেসবুক পেজ খোলার পর এরই মধ্যে তার অনুসারীর সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে।
 
অ্যাকাউন্ট খোলার পর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। হোয়াইট ট্যাঙ্ক টপ ও ডেনিটম শর্ট পরিহিত ক্যাটরিনাকে একটি ক্যামেরা অনুসরণ করতে দেখা গেছে। মুম্বাইয়ের তার বাসার সবুজ ব্যালকনিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ভিডিওতে ভক্তদের ভাল থাকতে বলেছেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলেছেন।
 
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা তার জন্মদিন আলভিরা খান অগ্নিহোত্রী, করণ জোহর, আয়ান মুখার্জি, ‘সুলতান’ পরিচালক আলি আব্বাস জাফর, কবির খান ও তার স্ত্রী মিনি মাথুর, সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনার ম্যানেজার রেশমা শেঠিকে নিয়ে উদযাপন করবেন। অনেক দিন ধরেই তাদের বেশ কাছ থেকেই জানেন বলিউড অভিনেত্রী।