পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় তারকা কান্দেল বালোচ তার ভাইয়ের হাতে খুন হয়েছেন। শনিবার আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সুলতান আজম এই তথ্য জানিয়েছেন। ফেসবুকে খোলামেলা ভিডিও ও বিবৃতির জন্য বেশ আলোচিত ছিলেন ২৬ বছর বয়সী কান্দেল। এসব পোস্ট বন্ধ করার জন্য নানা সময় কান্দেলকে হুমকি দিয়ে আসছিলেন তার ভাই। কান্দেলকে হত্যা করার পর ফৌজিয়া আজিম পালিয়ে গেছেন।
মুলতানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুলতান আজম এএফপিকে বলেছেন, কান্দেলকে তার ভাই ছুরিকাঘাত করে হত্যা করেছে। দেখে মেনে হচ্ছে এটি ‘অনার কিলিং’।
এর আগে টিভি চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, কান্দেলকে তার ভাই গুলি করেছে। কিন্তু পুলিশ এখন নিশ্চিত হয়েছে মুলতানের বাসায় কান্দেল তার ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
কান্দেল এক সপ্তাহ ধরে মুলতানে ছিলেন। বাবার অসুস্থতার খবর শুনে সেখানে গিয়েছিলেন তিনি। পরিবারের সাথে একসঙ্গে ঈদ করেছেন কান্দেল। তার ভাই রাতে তাকে ছুরিকাঘাত করে। এসময় কান্দেল ঘুমাচ্ছিলেন।
পুলিশ কান্দেলের ভাইকে খুঁজছে। খবর: ডন।
