'জঙ্গি-সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না'

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৫:২০
 
তথ্যমন্ত্রী হাস‍ানুল হক ইনু বলেছেন, 'জঙ্গি-সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। তাদের যে কোনো উপায়ে ধ্বংস করা হবে।' শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামের দুইটি সংগঠন আয়োজিত জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।   
 
হাসানুল হক ইনু বলেন, রমজান মাসে তারাবি ও ঈদের নামাজ না পড়ে মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করতে চেয়েছিল তারা। অসাম্প্রদায়িক সরকার উৎখাতে তাদের এই পরিকল্পনা ভেস্তে গেছে।
 
সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি নুরুল আলম সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক হারুন হাবিব প্রমুখ।