ঈদুল ফিতরের জন্য টানা ১৬ দিন বিরতি শেষে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় আবারো বসছে সংসদের অধিবেশন। চলতি এই একাদশ অধিবেশনটি কার্যত বাজেট অধিবেশন। ৩০ জুন সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাসের পর ওইদিনই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন মূলতবি করেন। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, গত ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন ও এর ওপর আলোচনা হতে পারে।
এ ব্যাপারে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ শনিবার ইত্তেফাককে জানান, শোক প্রস্তাবের বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
