নতুন করে চুক্তির কোন প্রস্তাব না পাওয়া সত্ত্বেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ নির্ভার রয়েছেন ডেনি ড্রিংকওয়াটার। প্রিমিয়ার লীগ শিরোপা জয়ে সফলতার অংশ হিসেবে লেস্টার জেমি ভার্ডিকে নতুন চুক্তিতে আনলেও গত মৌসুমে মধ্য মাঠে দারুণ ভূমিকা রাখা ড্রিংকওয়াটারকে এখনো পর্যন্ত সে রকম চুক্তির প্রস্তাব দেয়া হয়নি ক্লাবটির পক্ষ থেকে।
তবে এতে হতাশ না হয়ে এই তারকা ফুটবলার মনে করেন এর ফলে দীর্ঘ মেয়াদি চুক্তির সুযোগ থাকছে। তিনি কখনোই এটি নিয়ে ক্লাবকে চাপ দিবেন না। ড্রিংকওয়াটার বলেন, এটি ক্লাবের বিষয়। আমি এটি নিয়ে কোন রকম চাপ সৃষ্টি করতে চাই না। আমাকে প্রস্তাব দিবে কি দিবেনা সেটি ক্লাবের ব্যাপার। আমি আমার দায়িত্ববোধের প্রতি মনোযোগী থাকতে চাই। আমি শুধু ফুটবল খেলার মধ্যেই থাকতে চাই। যে কারণে এসব বিষয় নিয়ে আমি কোন রকম চিন্তা করতে চাই না।
ক্লাবের সঙ্গে আমার এখনো পর্যন্ত চুক্তির মেয়াদ দুই বছর বাকী রয়েছে। তাই কয়েক সপ্তাহের মধ্যেই আমার চুক্তি করে ফেলতে হবে এমন কোন তাড়া নেই। এ বিষয়ে কি করবে তা পুরোপুরি ক্লাবের ব্যাপার। ইতোমধ্যে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর পার হয়ে গেছে। তারা যদি আমাকে নতুন কোন প্রস্তাব দিতে চায় দিতে পারে। আর যদি না চায় তাতেও কোন সমস্যা নেই। কারণ আগামী মৌসুমের পরও আরো এক বছর হাতে রয়েছে। গোটা বিষয়টিই তাদের নিজস্ব।
ড্রিংকওয়াটার বলেছেন যে চেলসি থেকে লোভনীয় প্রস্তাব পাওয়া সত্ত্বেও ক্লাবের প্রতি ভার্ডির আনুগত্য দেখে তিনি মুগ্ধ। তিনি বলেন, ভার্ডি যখন ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছিলেন তখন আমি দেশের বাইরে ছিলাম। এটি ক্লাবের জন্য বড় একটি ব্যাপার। এটি ভার্ডির জন্য যেমন ভাল হয়েছে তেমনি ক্লাবের জন্যও। যদিও আর্সেনাল বড় ক্লাব। অনেকেই সেখানে খেলার জন্য আগ্রহী। তাই ক্লাবের হয়ে আগামীতে খেলতে ভার্ডির আগ্রহ প্রকাশ করাটা লেস্টার সিটির জন্য বড় একটি পাওয়া। আর এই কৃতিত্ব অবশ্যই ভার্ডির। গোল.কম।
