লর্ডসের এলিট ক্লাবে পাকিস্তানের শাহ

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২০:২৬
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের এলিট ক্লাবের সদস্য হলেন পাকিস্তানের ইয়াসির শাহ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে শনিবার ৭২ রানে ৬ উইকেট শিকার করেন শাহ। 
 
 
ফলে লর্ডসে ক্রিকেটারদের স্বপ্নের এ মাঠে টেস্টের এক ইনিংসে ৬ উইকেট শিকার করা মাত্র ষষ্ঠ লেগ স্পিনার হিসেবে নিজের নাম লেখান তিনি। গত ৮৩ বছরের ইতিহাসে প্রথম লেগ স্পিনার হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন শাহ। এএফপি।