সম্প্রতি মঙ্গোলিয়া সফরের উপর আগামীকাল রবিবার বিকাল চারটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১১তম ‘এশিয়া-ইউরোপ মিটিং’ (আসেম) শীর্ষ সম্মেলন উপলক্ষে মঙ্গোলিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
