বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের চেক হস্তান্তর

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২২:৩৪
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমুহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক কর্মচারীগণের জুন মাসের বেতনভাতাদির সরকারি অংশের ১২টি চেক শনিবার অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
 
আগামী ২১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে জুন মাসের বেতনভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
 
উল্লেখ্য, মে মাসের বেতনভাতাদির এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানের কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতনভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।